ঢাকা :সাবেক স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।পৃথক এক শোকবার্তায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত নিরপেক্ষতা ও দক্ষতার সাথে সংসদ পরিচালনায় তাঁর অনন্য ভূমিকা এদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের আইনি অঙ্গনকে সমৃদ্ধ করতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে তাঁর মেধা ও অবদান অনস্বীকার্য।তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-ত.বি. Post Views: 31 Post navigation ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক