ঢাকা :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭ জুলাই ২০২৬ থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলার জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বরাদ্দ প্রদান করেছে। বন্যা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।প্রথম ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, শেরপুর এবং কুড়িগ্রাম জেলায় মোট ৬০ লাখ টাকা ও ১২০০ মেট্রিক টন চাল বরাদ্দ এবং দেশের বাকি ৫৭টি জেলার প্রতিটিতে পাঁচ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।৯ জুলাই চট্টগ্রামে অতিরিক্ত ২৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। একই দিনে কক্সবাজারে ২০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে প্রত্যেক জেলায় ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন করে চাল প্রদান করা হয়। মৌলভীবাজারে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।১০ জুলাই চট্টগ্রাম জেলার জন্য আরো ৫ লাখ টাকা এবং ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়, যা জেলার চলমান ত্রাণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।১২ জুলাই চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার জন্য অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের জন্য ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল এবং রাঙ্গামাটির জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।সব মিলিয়ে উল্লিখিত সময়ে দেশের ৬৪ জেলার জন্য মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল মানবিক সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।-ত.বি. Post Views: 24 Post navigation সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি-প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ছবি : রাষ্ট্রপতি