মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর : যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি প্রশাসনিক ভবনের সম্মুখে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। র্যালি শেষে জুলাই শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় তার সাথে ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। অত:পর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। র্যালি ও শ্রদ্ধাজ্ঞলি নিবেদন অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, লাইব্রেরিয়ান, হল সুপারবৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ নূর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ। র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দিবসটি উপলক্ষ্যে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা প্রদত্ত বাণী পাঠ করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন। বাণীতে ভাইস-চ্যান্সেলর ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদকে গভীর শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়াও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন রংপুর বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ‘শহীদ আবু সাঈদ’কে। । এছাড়াও বাদ যোহর সকল শহীদগণের স্মরণে হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। Post Views: 28 Post navigation বাস ও অটো মুখোমুখি সংঘর্ষ,শিশুসহ ৪ জন আহত হয়ে দিমেক হাসপাতালে চিকিৎসাধীন আটপাড়ায় ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত