দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর জেলার বিরল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিরল উপজেলার মুদিখানা বাজার এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে একটি শিশু সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। এসময় স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- অটোরিকশার চালক এবং যাত্রীরা সবাই বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া কদমতলী বাজারের বাসিন্দা বলে জানা গেছে। Post Views: 44 Post navigation দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি, বায়োকেমিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন করলেন পুলিশ সুপার