দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর উপস্থিতিতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আকতার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আকতার জানান, শিবনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ টি কারেন্টজাল উদ্ধার করা হয়| এই জালগুলি দিয়ে জলাশয়গুলিতে পোনা মাছ নিধন করা হয়। এতে মাছের নিরাপদ স্থানগুলি নষ্ট হয়ে যায়। মাছ তার বংশ বিস্তার করতে পারে না এই কারণে এই অভিযান অব্যহত থাকবে | উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *