নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্‌ব) এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্‌ব) এর সহযোগিতায় বানিয়াজান
সরকারি চৌধুরী তালুকদার (সি. টি) পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে (১৭ জুলাই) শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ লোকমান হেকিম তালুকদারের এর সভাপতিত্বে ও আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মোশাররফ হোসেন পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা সমবায় কর্মকর্তা মমিন আলী মিয়া,
জেলা ব্যবস্থাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও বিভিন্ন স্কুলের ঋণগ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *