দিনাজপুর প্রতিনিধি।।
কর্মশালা আয়োজন করেছে ব্লাষ্ট দিনাজপুর ইউনিট। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সহ-সভাপতি পরিচালনা কমিটি এবং ইউনিট উপদেষ্টা এ্যাডঃ সিরাজুম মুনিরা । আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে বিভিন্ন গণমাধ্যম কর্মি ও জেলা আইনজীবীগন, এনজিও প্রতিনিধি এবং আদিবাসী কমিউনিটি লিডার।
কর্মশালায় অংশ গ্রহণ করা প্রতিনিধিরা তাদের মত প্রকাশ করেন। দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন সাংবাদিকবৃন্দ বক্তৃরা মত প্রকাশের স্বাধীনতা আইনি সুরক্ষা নিয়ে আলোকপাত করেন।
নারী আইনজীবিরা জানান এমন কর্মশালায় তাদের দক্ষতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সহ কর্ম উচ্ছ্বাস ফিরিয়ে আনে। এতে করে নারীরা তাদের কর্মক্ষেত্রের বাহিরেও অবদান রাখছে বলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিনিধি শিউলী বাড়া জানিয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *