দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দিনাজপুরে আগমন উপলক্ষে বিপিএইচসিডিএদিনাজপুর জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই-২০২৬ শুক্রবার দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড অফিস সংলগ্ন লায়ন্স ভবন হলরুমে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ জেলা শাখার সভাপতি ও দিনাজপুর সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (RMO ) ডাঃ গোলাম মোস্তফা। মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ডাঃ সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা প্রমুখ। অনুষ্ঠানে বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ জয়নাল আবেদীন এর প্রাণবন্ত উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেনবিপিএইচসিডিএ জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েস (সাবেক সিভিল সার্জন পঞ্চগড়),মোঃ সাইদুর রহমান ও মাজেদা চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আবুল এহসান। এ সময় জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। Post Views: 22 Post navigation প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ ১০১ শয্যায় উন্নীতকরণ তালিকায় ফুলবাড়ীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ উপজেলাবাসীর