দিনাজপুর প্রতিনিধি।।

দেশের ফুলবাড়ীসহ ৪১৮টি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফুলবাড়ী উপজেলাবাসী।

গত ৬ জুলাই ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা (১) শাখা বাংলাদেশ সচিবালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ এর সাক্ষরিত এক অনুলিপিতে বলা হয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার লক্ষে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নবসৃষ্ট উপজেলাসহ ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের নিমিত্তে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।
এমতাবস্থায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সম্মতি ও আদেশক্রমে ৪শত ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩টি উপজেলায় নতুন ১০১শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন এবং পদ সৃজনের প্রস্তাব প্রেরণসহ পরবর্তী প্রয়োজনীয় করণীয়তার নির্দেশ প্রদান করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষ জানান দীর্ঘদিন থেকেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা বেড শূন্যতায় ভুগেছিলেন । বেড না থাকায় মেঝেতেই প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে তাদের এই ভোগান্তির দৃশ্যতেও দেখা গেছে স্বজনদের তিক্ততা। এই সংকট নিরসনে আমলাদের নজরে আনলেও নেয়া হয়নি ।
দিনাজপুর – ৫ ফুলবাড়ী – পার্বতীপুর নিয়ে একটি আসন। এই আসনটিতে টানা ৭ বারের সংসদ সদস্য ছিলেন মরহুম এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও হয়েছিলেন, তার বাসস্থান ফুলবাড়ী উপজেলায় হলেও উপজেলাটিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি, এখানে নেই একটি বিশ্ববিদ্যালয়,গড়া হয়নি মানুষের উন্নয়নে কর্মস্থল, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নেই উন্নত চিকিৎসাসেবা মুমূর্ষ রোগী নিয়ে স্বজনরা হয় দিশেহারা।
তারা আরও বলেন, বিগত ৪০ বছর ধরে সাবেক এই এমপি ক্ষমতায় থাকলেও ফুলবাড়ী ও ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষের উন্নয়নে কিছুই করেননি।
যাঁর ফলে ফুলবাড়ী উপজেলার মানুষ আজও অবহেলিত চিকিৎসা সেবায়,অবহেলিত শিক্ষা ব্যবস্থায়, অবহেলিত স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে,
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে প্রতিটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দ্বিগুণ শয্যা বিশিষ্ট করার উদ্যোগ নিয়েছে যা সত্যিই প্রশংসনীয় সরকারের প্রতি আমাদের আকুল আবেদন চিকিৎসাসবার দিকে নজর দিন প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে অপারেশন থিয়েটার থাকলেও কাটা ছেঁড়া ফাটা রোগীদের চেষ্টা ছাড়াই রেফার্ড করা হয় অন্যান্য হাসপাতালে, হাসপাতালে পৌঁছার আগেই মৃত স্বজনকে নিয়ে অনেককে ফিরতে হয় খালি হাতে,হাসপাতালগুলোর পরিচালনা এবং চিকিৎসা সেবায় অনিয়ম অবহেলা প্রতিরোধে সরকারের আরও নজর দেয়া উচিত বলেও মনে করেন তারা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *