দিনাজপুর প্রতিনিধি।।শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারের বিন্যাকুড়ি সড়কের আজহার আলীর বাড়ির সামনে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তসলিম হক নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়। নিহত তসলিম হক চিরিরবন্দর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ব্যাংকেরহাট এলাকার মহসিন আলী বুলুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তসলিম হক বেলতলী বাজার থেকে ওষুধ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি সড়ক দুর্ঘটনার মামলা করা হয়েছে। Post Views: 18 Post navigation দিনাজপুরে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি–গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি পুলিশ লাইন্সে Buddha’s Belly Bamboo-এর চারা রোপণ করেন দিনাজপুর পুলিশ সুপার