দিনাজপুর প্রতিনিধি।।পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৭ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্সে Buddha’s Belly Bamboo-এর চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। Buddha’s Belly Bamboo একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বাঁশের প্রজাতি। এটি দ্রুত বৃদ্ধি পায়, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে, অধিক অক্সিজেন উৎপাদনে ভূমিকা রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে কার্যকর অবদান রাখে। পাশাপাশি এর অনন্য আকৃতির কারণে এটি যেকোনো স্থানের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের এ ধরনের উদ্যোগ একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। Post Views: 18 Post navigation দিনাজপুরে ট্রাকের চাপায় ১৩ বছরের এক কিশোর নিহত শহীদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেতাঁতী দলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ