আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তার বিদায়ী বক্তব্যে বলেছেন, “আমার কাজ শেষ।” প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের “সবচেয়ে বড় সম্মানের” বিষয় ছিল।বিবিসি বক্তব্য শেষে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন। এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের অধ্যায়ের সমাপ্তি হবে। বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেছেন, গত দুই বছরের তুলনায় যুক্তরাজ্য আরও শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, তার সময়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে, জনসেবার মান উন্নত হয়েছে, অনেক শিশুকে দারিদ্র্য মুক্ত করা গেছে, অভিবাসন কমেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের সুনামও অনেক বেড়েছে। “আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে আমাদের মূল্যবোধের কারণেই শত্রুরা আমাদের বিভক্ত করতে সবকিছু করতে প্রস্তুত” উল্লেখ করে তিনি আরও বলেন যে এমন পরিস্থিতিতে ব্রিটেনের শক্তি ও সাফল্যের দিকগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকালে শেষবারের মতো ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে ঘুম থেকে উঠেছেন তিনি। যদিও তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বদলে অর্থমন্ত্রীর জন্য নির্ধারিত ১১ নম্বর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে থাকতেন। Post Views: 56 Post navigation আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টারমার