শনিবারও কেন্দ্রের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে নড্ডাদের সঙ্গে একসঙ্গে সাংবাদিক বৈঠক করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তারা। আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের কথা ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর সিজেপি জানিয়েছে, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।আনন্দবাজার ডট কম শনিবারও কেন্দ্রের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে নড্ডাদের পাশে বসে সাংবাদিক বৈঠক করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তারা। সৌরভ বলেন, ‘‘সদিচ্ছার সঙ্গেই অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করি তাদের দেয়া সময়সীমার মধ্যেই সব শর্ত পূরণ করবে সরকার।’’ এই সিদ্ধান্ত কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে বলে জানায় সিজেপি। ৬ জুন বস্টন থেকে দিল্লিতে ফিরেছিলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে তার পর থেকে দফায় দফায় রাজধানীর রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। তরুণ প্রজন্ম তো বটেই, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিড় চোখে পড়ে তাদের আন্দোলনে। ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। টানা ৩৬ দিন অবস্থান চালানোর পর শনিবার তা প্রত্যাহার করল সিজেপি। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। সরকার সব দাবি মেনে নেয়ার কথা জানিয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নড্ডাদের সঙ্গে সিজেপি-র তৃতীয় দফার বৈঠকের আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি তথা আন্দোলনকারীদের মূল দাবিই ছিল সেটাই। তার ইস্তফার পর প্রশ্ন উঠেছিল, এ বার যন্তর মন্তর থেকে অবস্থান তুলবে সিজেপি? কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত তারা জানায়, শুধু ধর্মেন্দ্রের ইস্তফা নয়, তাদের অন্য দাবিগুলি মেনে নেয়ার কথা কেন্দ্র জানালে তার পরেই আন্দোলনের পথ থেকে সরে আসবে। বৈঠক শেষে সিজেপি-র কাছে অবস্থান প্রত্যাহারের অনুরোধ করেন নড্ডা। জানান, তাদের সব দাবি মানা হবে। সিজেপি-র অন্যতম দাবি ছিল, কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। কেন্দ্র সেই দাবি মেনে নিয়েছে বলে জানান সৌরভ। তার কথায়, ‘‘এই দাবি শুধু দিল্লিতে দায়ের হওয়া মামলার ক্ষেত্রে ছিল না। দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধেই সব মামলা তোলার দাবি ছিল। সেই দাবি মেনে নেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।’’ শিঘ্রই দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার করা হবে। সিজেপি-র প্রধান মুখপাত্র বলেন, ‘‘সরকার আশ্বাস দিয়েছে এখনও পর্যন্ত দায়ের হওয়া সব এফআইআরের প্রতিলিপি বিক্ষোভকারীদের দেবে।’’ সিজেপি চায়, তিন-চার দিনের মধ্যে সরকার প্রতিশ্রুতি পালব করবে। বৈঠকে কেন্দ্রের কাছে একটি খসড়াপত্র জমা দিয়েছে সিজেপি। নড্ডা জানান, ওই খসড়াপত্রটি পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে সিজেপি-র সঙ্গে আবার আলোচনায় বসবে কেন্দ্র। আরও একটি দাবি কেন্দ্রের সামনে রেখেছিল সিজেপি। তাদের দাবি ছিল, নিটের প্রশ্নফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। সেই দাবিও মেনে নেয়ার ব্যাপারে কেন্দ্র সম্মত হয়েছে বলে জানিয়েছেন আশুতোষ। তার কথায়, ‘‘সরকার নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সম্মানজনক ক্ষতিপূরণ দেয়ার বিষয় মেনে নিয়েছে।’’ এ ছাড়াও, বাকি দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরেই আন্দোলন নিজেদের ইচ্ছাতেই প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় সিজেপি। Post Views: 24 Post navigation আমার কাজ শেষ: বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার প্রশ্নফাঁস রুখতে সংসদে বিল পেশ হবে সোমবার! ধর্মেন্দ্রের ইস্তফার পর নতুন শিক্ষামন্ত্রী কে, ঘোষণা করে দিল নরেন্দ্র মোদীর সরকার