দিনাজপুর প্রতিনিধি।।
​দিনাজপুর শহরের সুইহারী এলাকায় কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ পপি বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ​১৯ জুলাই রোববার বিকেলে দিনাজপুর শহরের সুইহারী ডাইল বেচার বাগান এলাকায় ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১০ পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন সহ পপি বেগম (২৮)কে আটক করে। এই ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *