দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর শহরের সরদারপাড়া এলাকায় বকুলতলায় আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার গোডাউনে র‍্যাব-১৩ অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ এবং কুরিয়ার সার্ভিসের ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে সিপিসি-১, র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর শহরের সরদারপাড়া এলাকায় বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।
এ ঘটনায় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *