আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭ নম্বর সুখারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির তিনবারের সাবেক সভাপতি আনছু মিয়ার কবর জিয়ারত করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার কবর জিয়ারত করেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য, বর্তমান সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌসিফুল ইসলাম খান। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জহিরুল ইসলাম খান মাজুর পুত্র।এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার সাবেক ছাত্রনেতা আঙ্গুর মিয়া কমল, নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাজাহান কবীর চম্পা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. এলাজ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কুতুবউদ্দিন (খোকন), ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্ছুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।কবর জিয়ারত শেষে আনছু মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। Post Views: 23 Post navigation দিনাজপুরে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন