দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১২২৪ তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৩টায় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, দিনাজপুরের উপ-পরিচালক মো. শামীম সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষিবিদ মো. মাহমুদার রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি সাব্বির আহমাদ।এবারে প্রশিক্ষণ কোর্সে রংপুর বিভাগের ৮ জেলার ১০০ জন ইমাম অংশগ্রহণ করছেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে ইমামদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ, সমসাময়িক বিষয়াবলি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, দক্ষ, আধুনিক ও সমাজ সচেতন ইমাম গড়ে তোলার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। Post Views: 19 Post navigation দিনাজপুরে ৩৩,৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস ক্যাপসুল জব্দ