দিনাজপুর প্রতিনিধি।।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-রাজ-১১৬৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
ফেডারেশনের জারিকৃত পরিপত্রে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলকে।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আন্তর্জাতিক ফোরামের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ ইলিয়াস, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোলা, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক (পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ) এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ এবং চেহেলগাজী শিক্ষা নিকেতনের অধ্যক্ষ শাকিল আহমেদ। অপরদিকে, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও পৃথক এক পরিপত্রের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোন্নাফ মুকুলকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সার্বিক সমন্বয় ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও বিভিন্ন পেশা-অঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি ভবিষ্যতে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ -১১৬৭)-এর নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল মোন্নাফ মুকুলের সাংগঠনিক অভিজ্ঞতা, দায়িত্ববোধ ও নিরপেক্ষ নেতৃত্ব একটি অবাধ ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে শ্রমিক নেতাকর্মিদের প্রত্যাশা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *