দিনাজপুর প্রতিনিধি।।২১ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর জেলায় কর্মরত অসুস্থ ৭ জন পুলিশ সদস্যের চিকিৎসা ব্যয় নির্বাহে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। এ সময় পুলিশ সুপার অসুস্থ পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক সুস্থতা নিশ্চিত করা দিনাজপুর জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে জেলা পুলিশের সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছেন। তাই তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা জেলা পুলিশের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। Post Views: 23 Post navigation দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন মোন্নাফ দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন