দিনাজপুর প্রতিনিধি:বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেলের নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটির (ডিসিটিসি) ৩৯৫তম সভার ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই-২০২৬) সকাল সাড়ে ৮টায় বিআরটিএ দিনাজপুর সার্কেল অফিসে পরীক্ষায় অংশগ্রহণকারী পেশাদার ও অপেশাদার যানবাহন চালকদের ছবি তোলা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা এবং বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে ভাইবা (মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষে দিনাজপুর বড় মাঠে পরীক্ষার্থীদের বাস্তবমুখী ড্রাইভিং বা ফিল্ড টেস্ট (প্র্যাকটিক্যাল পরীক্ষা) নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২২২ জন চালক আবেদন করেছিলেন। যার মধ্যে চুড়ান্তভাবে ৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজ। পরীক্ষায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সফিকুল ইসলাম। পরীক্ষাটি সুষ্ঠু ও নিখুঁতভাবে সম্পন্ন করতে বিআরটিএ দিনাজপুর সার্কেলের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উল্লেখ্য, ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিম্ন ঠিকানায় http:// bsp.brta.gov.bd আবেদন করে ড্রাইভিং পরীক্ষার জন্য প্রাপ্ত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাচ্ছে। Post Views: 24 Post navigation জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের স্থান নির্ধারণে বিরামপুরে দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত