দিনাজপুর প্রতিনিধি।।২৩ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান-আল-মুসা পিপিএম । বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট সাতটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণে মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রিদওয়ান-উল ইসলাম। পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। default Post Views: 20 Post navigation বিআরটিএ দিনাজপুর সার্কেলের ৩৯৫তম ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে