শরীয়তপুরকে কেন্দ্র করে শুরু হওয়া একটি অনলাইন সংবাদ উদ্যোগ বর্তমানে দেশ-বিদেশের নানা বিষয়ে সংবাদ প্রকাশ করছে। ‘সে অলওয়েজ ট্রুথ’ (SAY ALWAYS TRUTH) নামে এই সংবাদমাধ্যমের যাত্রা শুরু হয় ২০২৪ সালের ১৯ জুন। প্রতিষ্ঠাতা আল আমিনের উদ্যোগে গড়ে ওঠা সংবাদমাধ্যমটি শুরুতে শরীয়তপুরের বিভিন্ন এলাকার খবরকে গুরুত্ব দেয়। স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে পোর্টালটির কার্যক্রমের পরিধি বাড়তে থাকে। বর্তমানে পোর্টালটিতে দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে। রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিভাগে নিয়মিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। প্রতিষ্ঠাতা আল আমিন বলেন, ‘শরীয়তপুর থেকে শুরু করা হয়েছিল, কারণ এখান থেকেই কাজের ভিত্তি তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের লক্ষ্য ছিল বৃহত্তর পরিসরে কাজ করা।’ তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করছি। সংবাদমাধ্যমের কার্যক্রম কোনো একটি জেলা বা একটি বিভাগে সীমাবদ্ধ নয়।’ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর ফলে দেশের বাইরের পাঠকদের কাছেও সংবাদ পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি। গুগল অ্যানালিটিক্সের তথ্যের কথা উল্লেখ করে আল আমিন বলেন, বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে পাঠকেরা নিয়মিত সংবাদমাধ্যমটির সংবাদ পড়ছেন। ‘আমাদের অ্যানালিটিক্সে দেশের বাইরের পাঠকের উপস্থিতিও দেখা যায়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে পাঠকেরা সংবাদ পড়ছেন। এটি দেখায় যে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে আমাদের কনটেন্ট দেশের বাইরেও পৌঁছাচ্ছে,’ বলেন তিনি। বর্তমানে সংবাদমাধ্যমটিতে বাংলাদেশ, আন্তর্জাতিক, রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন ধরনের পাঠকের প্রয়োজন বিবেচনা করে সংবাদ প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠাতা। তবে ভিডিও সংবাদে বর্তমানে সীমিত পরিসরে কাজ করা হচ্ছে। অনুমোদন না থাকায় শরীয়তপুর ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন ঘটনার তথ্য সংগ্রহ করে ভিডিও সংবাদ তৈরি ও প্রকাশ করা হচ্ছে। এদিকে সংবাদমাধ্যমটির অনুমোদনের জন্য গত বছর আবেদন করা হয়েছে। বর্তমানে অনুমোদন কার্যক্রম চলমান রয়েছে। অনুমোদন পেলে কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছেন আল আমিন। শরীয়তপুর থেকে শুরু হওয়া উদ্যোগটি এখন ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ প্রকাশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতার ভাষ্য, ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য।-প্রেস রিলিজ Post Views: 38 Post navigation ছবি : প্রধানমন্ত্রী ফিকি এফডিআই কনফারেন্স ২০২৬: বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির নতুন রূপরেখা