নিউটার্ন ডেস্ক :পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি। সরকারি বাসভবন ছাড়ার পর মি. সাহাবুদ্দিন ঢাকার গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠেছেন বলে জানা যাচ্ছে।বিবিসি বাংলাদেশের ২২তম এই রাষ্ট্রপতি এর আগে শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, পাঁচ বছর জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর তিন মাস। মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। Post Views: 25 Post navigation ছবি : প্রধানমন্ত্রী (দেশের চা শিল্পের উন্নয়ন সভায়)