মঙ্গলবার সকালে বৈঠকে বসে শাসকজোট এনডিএ-র সংসদীয় দল। বৈঠকে প্রথম সারিতেই বসেছেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ-সহ বিজেপির শীর্ষ নেতারা। ওই একই সারিতে জায়গা পেয়েছেন কাকলিও। আন্তর্জাতিক ডেস্ক : এনডিএ-র বৈঠকে একেবারে সামনের সারিতে বসানো হল কাকলি ঘোষ দস্তিদারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরা যে সারিতে বসেন, সেই সারিতেই জায়গা পেলেন তৃণমূলের বিদ্রোহী নেত্রী। যা বর্তমান রাজনীতির সমীকরণে দিল্লির শাসকজোটে তৃণমূলের বিদ্রোহীদের গুরুত্ব আরও বৃদ্ধি করল।আনন্দবাজার ডট কম মঙ্গলবার সকালে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক বসে। বৈঠকে একেবারে সামনের সারিতে বসেছেন মোদী, শাহ, রাজনাথ সিংহ, জেপি নড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বেরা। ওই একই সারিতে বসলেন ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-এর লোকসভার মুখ্যসচেতক কাকলি। মোদীর ডানদিকে পঞ্চম আসনে কাকলির বসার ব্যবস্থা করা হয়। নিট প্রশ্নফাঁস বিতর্কে গত সপ্তাহ থেকে লাগাতার কেন্দ্রকে বিঁধে যাচ্ছে বিরোধী দলগুলি। সোমবারই প্রশ্নফাঁস রুখতে লোকসভায় ‘কঠোর’ বিল পেশ করেছে কেন্দ্র। কিন্তু বিরোধীদের হট্টগোলের জেরে সেই বিল নিয়ে আলোচনা শুরু করা যায়নি। এ অবস্থায় মঙ্গলবার সকালে মোদী-শাহের উপস্থিতিতে শাসকজোটের সংসদীয় দলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি আসন পুনর্বিন্যাস বিলেও প্রয়োজনীয় সংশোধন করে তা পুনরায় সংসদে পেশ করানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সে দিক থেকেও এনডিএ-র বৈঠক এবং সেখানে তৃণমূলের বিদ্রোহীদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। বিজেপির নেতৃত্বাধীন শাসকজোটের ওই বৈঠকে কাকলি ছাড়াও রয়েছেন তৃণমূলের অপর বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। মঙ্গলবারের এই বৈঠকে কাকলিদের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে খোঁচা দিতে শুরু করেছে কালীঘাট তৃণমূল। মমতা-শিবিরের সাংসদ সৌগত রায় বলেন, “এনসিপিআই-এর সাংসদেরা তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে জিতেছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, বিজেপির বিরোধিতা করে জিতেছেন। তারা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়েছেন। বিজেপির বিরোধিতা করে জেতা সাংসদেরা এখন বিজেপির জোটে যোগ দিচ্ছেন। এমন বিশ্বাসঘাতকতা নিয়ে আর কী-ই বা বলার থাকতে পারে?” Post Views: 50 Post navigation ২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার!