প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ৫০ দিন ধরে প্রদর্শিত হচ্ছে ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’। ছবির সাফল্যের উদ্‌যাপনে হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেতা।

বিনোদন ডেস্ক :

বয়স হয়েছে তার। কিন্তু, বড়পর্দা হোক বা মঞ্চ— আজও দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা নসীরুদ্দীন। সম্প্রতি ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’র সাফল্যের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। বক্সঅফিসে এই ছবি যেমন বাণিজ্যিক সাফল্য পেয়েছে, তেমন সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে। সম্প্রতি, এই ছবির ৫০ দিনের সাফল্য উদ্‌যাপনে যোগ দেন নসীরুদ্দীন। সেখানেই স্পষ্ট করেন, অভিনয় থেকে এখনই অবসর নেয়ার কোনও পরিকল্পনা নেই।আনন্দবাজার ডট কম

প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ৫০ দিন ধরে প্রদর্শিত হচ্ছে ইমতিয়াজ় আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’। নসীরুদ্দীনের সঙ্গে দিলজীত দোসাঞ্ঝ, শর্বরী, বেদাঙ্গ রায়না অভিনয় করেছেন এই ছবিতে। বেশ কয়েক বছর পরে বাণিজ্যিক সাফল্য পেল ইমতিয়াজ়ের ছবি। তারই উদ্‌যাপন হয় মুম্বইয়ে। সেখানে উপস্থিত ছিলেন নসীরও।

উদ্‌যাপনে আমন্ত্রিত সাংবাদিকদের মুখোমুখি হতে তার কর্মজীবন নিয়ে নানা প্রশ্ন করা হয় নসীরুদ্দীনকে। তখন অভিনেতা পরিষ্কার বলেন, “আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেয়া মানে ইঙ্গিতে বোঝানো যে, ‘তোমার কাজ হয়ে গেছে’। আমার এই সম্মান নিয়ে চলে যাওয়ার কোনও ইচ্ছা নেই। সেই কারণে আমি এই সমস্ত পুরস্কার গ্রহণ করি না। আমি মনে করি না যে, আমার কাজ শেষ হয়েছে।” এ দিনের অনুষ্ঠানে দর্শককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এই ছবির অংশ হতে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই সঙ্গে, আমি প্রচণ্ড গর্বিতও। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।”

১৯৭০ দশকের মাঝামাঝি সময় থেকে অভিনয় শুরু নসীরুদ্দীনের। মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয়ের আগে তিনি সমান্তরাল ছবিতে কাজ করেছেন। ১৯৮০-র সময়ে ‘কর্ম’, ‘জলওয়া’, ‘মালামাল’-এর মতো একাধিক বক্সঅফিস সফল ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কারও। শুধু সিনেমা নয়, নসীরুদ্দীন নাট্যজগতেরও এক উজ্জ্বল নাম। তা ছাড়া সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নিজের স্পষ্ট মতামত রাখেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *