দিনাজপুর প্রতিনিধি।।বিয়ের প্রলোভন দেখিয়ে অন্যের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বাড়িওয়ালা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১ আগস্ট২০২৬) দিবাগতরাতে দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখপুরা এলাকায় বাড়িওয়ালার নিজ বাড়িতেই এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অভিযুক্তবাড়িওয়ালাকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ জাহিদ হোসেন (৪৯)। দিনাজপুর পৌরসভার শেখপুরা এলাকার মৃত আব্দুল হালিমের পুত্র। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীমোছাঃ জোস্না (৪৩) ও তার স্বামী মোঃ জমির উদ্দীন গত এক বছর ধরে অভিযুক্ত জাহিদহোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। ভাড়া থাকার সুবাদে পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে জাহিদ হোসেন ঐ নারীকে বিয়ের প্রলোভন ওমিথ্যা আশ্বাস দিয়ে ফুসলাতে থাকেন।গত ৩-৪ মাস ধরে জাহিদ বিভিন্ন সময়ে নারীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ও বিয়েরপ্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলো ।সর্বশেষ গত ১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২ টায় বাড়ি ওয়ালা জাহিদ হোসেন আবারো ঐ নারীর শয়নকক্ষে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে।সম্পর্ক শেষে জাহিদ চলে যেতে চাইলে ভুক্তভোগী নারী তাকে অবিলম্বে বিয়ের তাগিদ দেন।কিন্তু জাহিদ বিয়ে করতে সরাসরি অস্বীকার করেন।বাড়ির মালিকের প্রতারণা বুঝতে পেরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে ডাক-চিৎকার শুরু করেন।তার কান্নাকাটি ও চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তারা ঘরের ভেতর থেকেবাড়িওয়ালা জাহিদ হোসেনকে হাতেনাতে আটক করে।পরবর্তীতে এলাকাবাসী দিনাজপুর কোতয়ালী থানায় খবর দিলে পুলিশের একটি টিম দ্রুতঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাহিদকে হেফাজতে নেয়।এই ঘটনায় ভুক্তভোগী মোছাঃ জোস্না দিনাজপুর কোতয়ালী থানায় অভিযুক্ত জাহিদ হোসেনের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলা (মামলা নং-০৬) রজু করা হয়েছে। বাড়ি ওয়ালা জাহিদ হোসেন শ্রীঘরে রয়েছে। Post Views: 20 Post navigation মোরেলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি হাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত