উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমবায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মমিন আলী মিঞা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আল মোমিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আমির খসরু স্বপন, আটপাড়া উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিব হোসেন সনজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহন চৌধুরী, সদস্য সচিব নূর মোহাম্মদ খান এবং বাংলাদেশ প্রেসক্লাবের আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবুল ইসলাম।

বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *