রাজ্য স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে প্রকাশ করা নির্দেশিকায় জানানো হয়েছিল, সম্প্রতি বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আচমকা হানা দিয়ে একাধিক অনিয়ম স্বাস্থ্য আধিকারিকদের পর্যবেক্ষণে এসেছে।

আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতর সম্প্রতি পাড়ায় পাড়ায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহ বন্ধ করার নির্দেশ দিয়েছে ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ককে। রক্ত সংগ্রহ ও বণ্টনে অনিয়মের অভিযোগে ১ অগস্ট থেকে কার্যকর হওয়া সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সংশ্লিষ্ট একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।আনন্দবাজার ডট কম

রাজ্য স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে প্রকাশ করা নির্দেশিকায় জানানো হয়েছিল, সম্প্রতি বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আচমকা হানা দিয়ে একাধিক অনিয়ম স্বাস্থ্য আধিকারিকদের পর্যবেক্ষণে এসেছে। তার প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট শুক্রবার সরকারের কাছে জানতে চেয়েছে, তদন্ত কোন পর্যায়ে রয়েছে। আগামী ১৪ অগস্টের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি কৃষ্ণ রাও। ১৯ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।আনন্দবাজার ডট কম

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নির্দিষ্ট করে দেয়া লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি পরিমাণ রক্ত সংগ্রহ, রক্তদান শিবিরে নিয়ম না মানা, কোনও রকম অনুমতি ছাড়াই লোহিত রক্তকণিকা ও প্লাজ়মা ভিন্‌রাজ্যে বিক্রি করে ব্যবসা করা-সহ একাধিক অভিযোগ ওই ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত চলছে। ১ অগস্ট থেকে বাইরে ক্যাম্প (রক্তদান শিবির) করে রক্ত সংগ্রহ বন্ধ রাখতে হয়েছে তাদের। তবে নির্দেশিকায় বলা হয়েছে, ওই ব্লাড ব্যাঙ্কগুলি তাদের নিজেদের হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে প্রশিক্ষিত কর্মির সাহায্যে সরকারি নিয়ম মেনে রক্ত সংগ্রহ করতে পারবে। তালিকায় সোনারপুর, এন্টালি, যোধপুর পার্ক, আলিপুর রোড, পদ্মপুকুর, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমান, অন্ডালের বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *