দিনাজপুর প্রতিনিধি।।আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। রোববার (৯ আগস্ট ২০২৬) দিনাজপুরে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন। বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়। Post Views: 29 Post navigation মেধার আলোয় ৪২ মুখ, স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত