দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসন দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর সদর-২ আসনের সংসদ সদস্য পিনাক চৌধুরী এবং দিনাজপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজোয়ানুল হক, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *