আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির পর রাচিঁতে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত বেশ কয়েকজন আন্দোলনকারী। স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে রাঁচীর জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলছে আন্দোলন। অর্নিদিষ্টকালীন অনশনে বসেছেন কয়েকজন আন্দোলনকারী। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের পর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবিতে চলা এই আন্দোলনে হাজার হাজার পরীক্ষার্থী সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিযান করেন। পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত হবে শান্তিপূর্ণ একটি অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেখানে আছেন বিবিসি বাংলার সংবাদদাতা ময়ূরী সোম। তিনি জানাচ্ছেন যে মিছিলকারীদের ওপরে পুলিশ জল কামান চালায়। মিছিল যত বিধানসভা ভবনের কাছাকাছি এগোলেই আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে। আন্দোলনকারীদের দাবি, তাদের কয়েকজন পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন।বিবিসি এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারী দেবেন্দ্রনাথ মাহাতো। বিবিসি বাংলাকে তিনি নিজেই তার শারীরিক অবস্থার অবনতির কথা জানান। তাদের বিধানসভা অভিযানে নিয়ে এসেছিলেন অন্য আন্দোলনকারীরা। তিনবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার বলছে যে তারা আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে। তবে আন্দোলনকারীরা জানাচ্ছেন পরীক্ষায় যে বিপুল দুর্নীতি হয়েছে তার জন্য তারা যে সিবিআই তদন্তের দাবি করেছেন তা মানতে নারাজ সরকার। অন্যদিকে এই দুর্নীতির তদন্তে স্বতপ্রণোদিত মামদা দায়ের করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টেরেট বা ইডি। ইতোমধ্যেই তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছে। Post Views: 44 Post navigation কানাডায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে, কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার সতর্কতা তল্লাশির সময় গাড়ি ফেলে চালক পালানোর পর প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার