নিউটার্ন ডেস্ক :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার বাইরে গোলচত্বরে একটি গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকারও বেশি বলে জানিয়েছে সরকারের এই সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দরের বাইরে গোল চত্বরে তল্লাশির জন্য একটি গাড়িকে থামার নির্দেশ দিলে সেটির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান। পরে গোয়েন্দা কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪ টি স্বর্ণের বার এবং ১২ টি স্বর্ণের পাত পায় ওই গাড়িতে। এছাড়াও একটি আইফোনসহ তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, নগদ টাকাসহ অন্যান্য অনেক জিনিস জব্দ করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে ঢাকা কাস্টম হাউসের স্বর্ণের এই বার ও পাতগুলো পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার পর উদ্ধারকৃত এক হাজার ৮১২ গ্রাম (১৫৫ দশমিক ৩৫ ভরি) স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় জড়িত পলাতক চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর। Post Views: 5 Post navigation ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে লাঠিচার্জ