ঢাকা : গ্রাহকদের জন্য ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের জন্য নির্ধারিত শর্ত পূরণকারী লাইফ ইন্স্যুরেন্স পলিসির গ্রাহকেরা প্রতি এক হাজার টাকা বিমা অঙ্কের বিপরীতে এই বোনাস পাবেন।
পলিসি বোনাস এক ধরণের অর্জিত মুনাফা, যা ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির গ্রাহকদের প্রদান করতে পারে। সাধারণত কোম্পানির মুনাফার ওপর ভিত্তি করে এই বোনাস দেওয়া হয়। অর্থাৎ, পলিসির নিয়মিত সুবিধার পাশাপাশি কোম্পানির মুনাফার অংশ হিসেবে গ্রাহকেরা অতিরিক্ত এই অর্থ পেয়ে থাকেন।
‘কাস্টমার ফার্স্ট’ দর্শনে বিশ্বাসী গার্ডিয়ান ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি নির্ধারিত পলিসি গ্রাহকদের ধারাবাহিকভাবে এ বোনাস দিয়ে আসছে।
এই বোনাস গ্রাহকদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মূল্য বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। রিটেইল পলিসির গ্রাহকেরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় গার্ডিয়ান লাইফ অ্যাপের মাধ্যমে তাঁদের পলিসিতে জমা হওয়া বোনাসের পরিমাণ দেখতে পারবেন।
বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। প্রতিষ্ঠানটি ৫০০ টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পলিসি গ্রাহকদের ক্যাশলেস স্বাস্থ্যসেবা দিচ্ছে গার্ডিয়ান।
গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ইন্স্যুরেন্স সেবা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স খাতে আস্থা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান।
-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *