ঢাকা : প্রাইম ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সিলেট জেলায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) মেয়াদি ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফল ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড এনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ আরিফুল ইসলাম

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. মহসিনুর রহমান, হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম এবং রিজিওনাল হেড মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব এম. নাজিম এ. চৌধুরী।

এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় ও বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা এবং শিল্প ও বাজারভিত্তিক সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষ করে তোলার পাশাপাশি দেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা হবে।

প্রাইম ব্যাংক পিএলসি বিশ্বাস করে, এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান ব্যবসার সম্প্রসারণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-প্রেস রিলিজ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *