দিনাজপুর প্রতিনিধি।।
১৩ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপুরে পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলয়াতনে নিরাপদ ভবন নির্মাণ পদ্ধতি, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং বিএনবিসি ২০২০ বিধিমালা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় দিনাজপুর পৌরসভার প্রশাসক ও ডিডি এলজি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন স্থপতি দেওয়ান সামসুল হক, স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, স্থপতি এম ওয়াহিদ আসিফ, স্থপতি মোঃ শাহনেওয়াজ আব্দুল্লাহ, স্থপতি প্রদ্যূৎ বসাক, স্থপতি কামরুল হাসান, স্থপতি মোঃ আরিফুজ্জামান, স্থপতি একেএম আবু হাসান ও স্থপতি মোঃ আব্দুস সোবহান। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি। কর্মশালায় জননিরাপত্তার স্বার্থে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরন করে ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, এলজিইডি সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধিসহ অন্যান্য অংশীজন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *