দিনাজপুর প্রতিনিধি।।এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে অনন্য কীর্তি গড়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম হওয়াসহ সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।এবার এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অবিশ্বাস্যভাবে ২৪২ জনই জিপিএ-৫ অর্জন করেছে। অর্থাৎ শতভাগ শিক্ষার্থীই পেয়েছে সর্বোচ্চ ফলাফল! বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ আলহাজ্ব মো. মমিনুল ইসলাম জানান, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার ফলেই এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্তের হিসাব রাখা হয় এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে তাদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। Post Views: 36 Post navigation দিনাজপুরের ডিসির দিকনির্দেশনা ও সহযোগিতায়, প্রতি বুধবার ডিসি অফিসে আসা সাদিয়ার A+ অর্জন দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে পুনরায় ব্যালট পেপার গণনার দাবি