দিনাজপুর প্রতিনিধি।।লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তার আবেদন নিয়ে এক বছর এক মাস ধরে প্রতি বুধবার দিনাজপুর ডিসি অফিসে আসত সাদিয়া আফরিন, সেদিন হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছেটা ছিল প্রবল। তাকে পড়ার কিছু কৌশল বুঝিয়ে দিয়ে প্রতি সপ্তাহের জন্য পড়া দেয়া হয়েছিল। বলা হয়েছিল নিয়ম করে পড়তে হবে, প্রতিদিন বিদ্যালয়ে যেতে হবে, রাতে ও ভোরে পড়ার অভ্যাস করতে হবে। সাদিয়াও সেই নির্দেশনা মেনে প্রতি বুধবার এসে নতুন পড়া নিয়ে যেত। ফলাফল এলোতার বিদ্যালয় থেকে ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২ জন পাস করেছে। আর সেই ২২ জনের মধ্যে একমাত্র সাদিয়াই পেয়েছে A+। সাদিয়ার এই সাফল্য এটি প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীও নিজের স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে যেতে পারে । দিনাজপুরের ডিসি স্যারের এই উদ্যোগ এবং সাদিয়ার অধ্যবসায় সত্যিই প্রশংসার দাবিদার অভিনন্দন সাদিয়া আফরিন। তোমার স্বপ্নগুলো আরও বড় হোক, এগিয়ে যাও বহুদূর। Post Views: 31 Post navigation দিনাজপুর প্রেসক্লাবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি- সাংবাদিকদের স্বচ্ছতা ও দায়বদ্ধার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে ২৪২ জন পরীক্ষার্থী, ২৪২ জনই জিপিএ-৫দিনাজপুর বোর্ডে সেরাদের সেরা চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল