--- রেলপথ প্রতিমন্ত্রী ঢাকা : দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে তুলে ধরতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এ সময় স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের কারণে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চেষ্টা করছে। মুন্সীনগর প্রগতি সংঘের আয়োজনে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রোমান স্পোটিং ক্লাব(শংকরখালি) ও মদনখালী ফ্রেন্ডস ক্লাব (মদন খালি) অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র থাকে। অতিরিক্ত সময়ও খেলার ফলাফল নির্ধারিত না হওয়ায় খেলাটি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয় । টাইব্রেকারে মদনখালি ফ্রেন্ডস ক্লাব ৭-৬ গোলে জয়লাভ করে। প্রতিমন্ত্রী বিজিত ও বিজয়ী উভয় দলের খেলোয়াড়দের চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। -ত.বি. Post Views: 3 Post navigation শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই প্রতিযোগিতা প্রকৃত ইতিহাসকে নির্মোহভাবে জানার এবং তুলে ধরার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর