আনিসুরদের হত্যাকাণ্ডে ধরা পড়েছেন নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। তার স্বামী এলাকার প্রভাবশীল তৃণমূল নেতা জুব্বার শেখ এখন জেলবন্দি। অভিযোগ, জেলে বসেই কলকাঠি নেড়েছেন তিনি। আন্তর্জাতিক ডেস্ক : নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ানকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ তিন জনকে। অভিযোগ, শনিবার রাতে গাড়ি থামিয়ে গুলি করা হয় বাবা ও ছেলেকে। তার পর গাড়ি থেকে নামিয়ে তাদের কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। রবিবার সকালে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।আনন্দবাজার ডট কম আনিসুরদের হত্যাকাণ্ডে ধরা পড়েছেন নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। তার স্বামী এলাকার প্রভাবশীল তৃণমূল নেতা জুব্বার শেখ এখন জেলবন্দি। অভিযোগ, জেল থেকেই এই হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছেন তিনি। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে ফতেমার দুই সহযোগী সাহেব আলি মণ্ডল এবং মিঠুন শেখকে। রবিবার সকালে তাদের মেডিক্যাল পরীক্ষার পর আদালতে হাজির করানো হয়। তিন জনকেই হেফাজতে চেয়েছে পুলিশ। নাকাশিপাড়ার বেথুয়াডহরি রেলগেটের কাছে শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ আনিসুরদের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। চারচাকার গাড়িতে তারা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গাড়ি থামিয়ে প্রথমে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তার পর গাড়ি থেকে নামিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় বলে অভিযোগ। আনিসুরের পরিবারের অভিযোগ, জুব্বারের নির্দেশ এবং পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। কারণ, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে এলাকায় আনিসুরদের জনপ্রিয়তা ক্রমে বাড়ছিল। জুব্বার গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়েছিল। আনিসুরের স্ত্রী বলেন, ‘‘ওরা বাজারে গিয়েছিলেন। রাতেই খবর পাই, সব শেষ। এর পিছনে জুব্বারের হাত রয়েছে।’’ নিহতের বোন রোকেয়া বলেন, ‘‘জুব্বার জেলে থাকলেও বাইরে তার শাগরেদরা সক্রিয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ আনিসুর ও সুফিয়ানের মৃত্যুতে রাজ্য জুড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার রাতেই জানান, সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে। এই হত্যাকাণ্ডও তার ফসল। প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী জানান, এমন ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। হত্যাকাণ্ডের নিন্দা করেছেন তিনি। Post Views: 35 Post navigation কখনও দুর্নীতিতে জড়াইনি, ভুল হয়েছে রাজনীতিতে আসাই! ‘সুইসাইড নোটে’ আর কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায় ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে