দিনাজপুর প্রতিনিধি ।।
​‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

এই উপলক্ষে রামসাগর জাতীয় উদ্যানে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​রোববার (১৬ আগস্ট, ২০২৬) বেলা ১২.০০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সফল মৎস্যচাষি ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *