নেত্রকোণা প্রতিনিধি: সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

আজ রোববার (১৬আগস্ট) বিকেল সাড়ে ৩টার সময় নেত্রকোণা পৌরসভার সামনের সড়কে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন – নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি তাহেজা বেগম এ্যানী, সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা তোতা, সাংগঠনিক শামসুন্নাহার জাহান, আন্দোলন সম্পাদক শাম্মী খান, অর্থ সম্পাদক শিপ্রা সিংহ প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *