নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন-ড. কামাল হোসেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরাম এর ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। এক বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘ দেড় দশক ধরে সরকারের দমনপীড়ন, নির্যাতন, মামলা ও কারাবাসের মধ্যেও রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি জাতীয় এক্যফ্রন্ট্রের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও একসাথে আন্দোলন করতে গিয়ে আমি তার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা ও আপোষহীন নেতৃত্ব দেখে মুগ্ধ হয়েছি। সর্বোপরি সরকারের নানামুখি ষড়যন্ত্রের মধ্যেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মত একজন গণতন্ত্রমনা, আদর্শবান, দল ও নেতাকর্মিদের প্রতি দায়বদ্ধ, প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করায় বিএনপি এবং জাতীয় সংসদ সদস্যদের প্রতি ড. কামাল হোসেন ধন্যবাদ জানিয়েছেন। -প্রেস রিলিজ Post Views: 17 Post navigation এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে মেটার প্রতিনিধি দলের সাক্ষাৎ