মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।।বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের প্রচলিত আইন ও জননিরাপত্তা রক্ষায় ব্যাটালিয়নটি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বৈরচুনা বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ হাজার ৭’শত টাকা মূল্যের ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত মালামালের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।” Post Views: 39 Post navigation সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন দিনাজপুর জেলা প্রশাসককে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর