নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে আটপাড়া উপজেলা পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি আটপাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বেকার যুবকদের জীবনমান উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান করা হয়।এছাড়া জেলা প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম, উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন, একটি এনজিওর কার্যক্রম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন। একইসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।পরিদর্শনের শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মহোদয়।জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলা পর্যায়ের সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সেবার মানোন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। ·DC Netrokona পেজ থেকে Post Views: 19 Post navigation এনএসআই, থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার ইসলামপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান