ঢাকা : বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ এবং চিকিৎসা-নির্দেশনা সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক STAR Hospitals-এর বিশেষায়িত ক্যানসার চিকিৎসা ইউনিট STAR Cancer Centre। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়ার আগে তাদের রোগ নির্ণয়, বর্তমান চিকিৎসা পরিকল্পনা এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের কাছ থেকে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় চিকিৎসা-নির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যানসার চিকিৎসা নিয়ে রোগী ও তাদের পরিবারের অনিশ্চয়তা কমানো, চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণকে আরও সহজ করা এবং রোগীর প্রয়োজন অনুযায়ী অঙ্গভিত্তিক ও আধুনিক ক্যানসার চিকিৎসার জন্য একটি সুস্পষ্ট চিকিৎসা পরিকল্পনা তৈরিতে সহায়তা করা।

STAR Cancer Centre-এর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। বিশেষ করে স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালি এবং পরিপাকতন্ত্রের ক্যানসারের ক্ষেত্রে রোগীরা দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসার সুযোগ খুঁজছেন। চিকিৎসার শুরুতেই সঠিক রোগ নির্ণয় হলে রোগীর জন্য নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, কম আক্রমণাত্মক এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার সম্ভাবনা বাড়ে। একই সঙ্গে অস্ত্রোপচার, রেডিয়েশন চিকিৎসা, ওষুধভিত্তিক চিকিৎসা ও ইমিউনোথেরাপির মতো বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একাধিক বিশেষজ্ঞের সমন্বিত মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

STAR Cancer Centre-এর বিনামূল্যের দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা ভারতে যাওয়ার আগেই তাদের চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট ও রোগের নথি অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করাতে পারবেন। রোগীর বিদ্যমান রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনার পাশাপাশি অঙ্গভিত্তিক মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ বোর্ডের মাধ্যমে রোগীর কেস মূল্যায়নের সুযোগ থাকবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা ব্যয়, হাসপাতালে থাকার সময়কাল এবং ভিসা-সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে।

STAR Hospitals-এর জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবার অনেক সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বাংলাদেশের নাগরিকদের এই বিনামূল্যের দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবার সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা শুরু করার আগে রোগীদের সঠিক ও যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং চিকিৎসা-পরিকল্পনার স্পষ্টতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

STAR Cancer Centre হলো STAR Hospitals-এর একটি বিশেষায়িত ক্যানসার চিকিৎসা কেন্দ্র। ভারতের হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়া এলাকায় হাসপাতালটির অত্যাধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সার্কভুক্ত দেশ ও মধ্য এশিয়াসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে আন্তর্জাতিক রোগীরা STAR Hospitals-এর চিকিৎসা সেবা গ্রহণ করছেন। STAR Cancer Centre-এ স্তন ও নারীদের ক্যানসার, ফুসফুস ও মাথা-গলার ক্যানসার, পরিপাকতন্ত্র ও লিভারের ক্যানসার, মস্তিষ্ক, মেরুদণ্ড ও মূত্রনালির ক্যানসার, হাড়, নরম টিস্যু ও রক্তের ক্যানসারের জন্য অঙ্গভিত্তিক বিশেষায়িত চিকিৎসা সুবিধা রয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে রয়েছে ট্রুবিম লিনিয়ার অ্যাক্সিলারেটর, ডিজিটাল পিইটি-সিটি, ১২৮-স্লাইস সিটি স্ক্যান, ৩ টেসলা উন্নত এমআরআই, রোবোটিক ক্যানসার সার্জারি, বোন ম্যারো/স্টেম সেল প্রতিস্থাপন, সিএআর টি-সেল থেরাপি এবং জেনেটিক ক্যানসার ক্লিনিক।

বিনামূল্যে দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ বা বিশেষজ্ঞের মাধ্যমে রোগের নথি ও চিকিৎসা-পরিকল্পনা পর্যালোচনা করতে আগ্রহী রোগী ও তাদের স্বজনরা STAR Hospitals-এর আন্তর্জাতিক রোগী সেবা বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। হাসপাতালের অবস্থান ভারতের হায়দরাবাদের বানজারা হিলস ও নানাকরামগুড়ায়। বিস্তারিত তথ্যের জন্য www.starhospitals.in ওয়েবসাইটে ভিজিট করা যাবে। বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট ও চিকিৎসা-পরামর্শের জন্য টোল-ফ্রি নম্বর 1800 102 7827 অথবা +91 07969 250 191-এ যোগাযোগ করা যাবে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন জরুরি সহায়তার জন্য +91 9071 104 108 নম্বরে যোগাযোগ করা যাবে।
-প্রেস বিজ্ঞপ্তি

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *