·গত ২২ আগস্ট পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ এ উৎসবমুখর পরিবেশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যুষ কুমার মজুমদার, সভাপতি, ২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম ও পুলিশ সুপার, ফেনী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুর মোর্শেদ চৌধুরী, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬; জনাবশামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা জেলা এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পুলিশ সুপার জনাব জসিম উদ্দিন, গাজীপুর জেলা।দীর্ঘ দুই দশকের কর্মময় পথচলা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত অঙ্গীকারকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সহকর্মীদের মিলনমেলা, স্মৃতিচারণ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের গৌরবময় ২০ বছর পূর্তি উদযাপন করা হয়।দুই দশকের এই গৌরবময় পথচলায় দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগকারী ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। Post Views: 21 Post navigation জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর