অভিষেকের আইনজীবী আদালতে জানান, কেওয়াইসি করাবেন না— এমন কথা তার মক্কেল কখনও বলেননি। তা সত্ত্বেও তাকে না জানিয়ে কেন অ্যাকাউন্ট ফ্রিজ় করা হল? ব্যাঙ্ককে জরিমানার দাবিও তোলেন তিনি। আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু করে দিলেন কর্তৃপক্ষ। ওই অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছিল। কেওয়াইসি তথ্য আপডেট না করায় অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয় বলে জানিয়েছিল ব্যাঙ্ক। অভিষেক তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। সোমবার সেই মামলার নিষ্পত্তি করে দিয়েছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। সেই সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও সতর্ক করে দেয়া হয়েছে।আনন্দবাজার ডট কম হাই কোর্টের নির্দেশে অভিষেকের বাড়ি গিয়ে কেওয়াইসি করে আসেন ব্যাঙ্কের প্রতিনিধি। এই মামলায় অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। সোমবার আদালতে তিনি জানান, কেওয়াইসি-র সময় তার মক্কেলের কোনও ছবি নেয়া হয়নি। অভিষেক কেওয়াইসি করাবেন না— এমন কথা কখনও বলেননি। তা সত্ত্বেও তাকে না জানিয়ে কেন অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেয়া হল? প্রশ্ন তুলেছেন আইনজীবী। ভবিষ্যতে আর কখনও ব্যাঙ্ক যেন এমন পদক্ষেপ করতে না পারে, সে বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়ার আর্জি জানান তিনি। সেই সঙ্গে অভিষেককে হয়রানির জন্য ব্যাঙ্ককে জরিমানার দাবিও তোলেন। বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, শুধু অভিষেক নন, যে কোনও গ্রাহকের ক্ষেত্রেই অ্যাকাউন্ট ফ্রিজ় করার প্রয়োজন পড়লে আগে থেকে তা জানানো উচিত। কেন অ্যাকাউন্ট ফ্রিজ় করা হচ্ছে, আগে থেকে সে বিষয়ে গ্রাহককে সতর্ক করতে হবে। এ ক্ষেত্রেও ব্যাঙ্ক কর্তৃপক্ষের আগে বলা উচিত ছিল, কেওয়াইসি করুন, না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে সে কথা কর্তৃপক্ষ যেন মনে রাখেন, জানিয়েছেন বিচারপতি। ব্যাঙ্কের তরফে আইনজীবী আদালতে জানান, অভিষেকের অ্যাকাউন্ট সাময়িক ভাবে ফ্রিজ় করা হয়েছিল। তবে ইচ্ছাকৃত ভাবে ওই পদক্ষেপ করেননি কর্তৃপক্ষ। অভিষেক অন্য একটি মামলায় যুক্ত ছিলেন। সেই খবর ব্যাঙ্কের কাছে আসার পর স্বাভাবিক নিয়মেই অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়। আবার তা চালু করা হয়েছে। ব্যাঙ্কের বক্তব্য শোনার পর মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি রাও। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দেয়। কিন্তু তার পরেই দেখা যায়, তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। অভিষেকের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তাঁর মক্কেলকে না জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। দু’টি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। কেওয়াইসি-র মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকা সত্ত্বেও কেন এমন পদক্ষেপ করা হল, প্রশ্ন তুলেছিলেন আইনজীবী। এর পর ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে আদালত। কেন কেওয়াইসি-র কথা অভিষেককে জানানো হয়নি, কেন অনলাইনে কেওয়াইসি করা হয়নি, প্রশ্ন তোলেন বিচারপতি। ব্যাঙ্ক জানায়, অ্যাকাউন্ট ফ্রিজ় হয়ে যাওয়ায় অনলাইনে আর কেওয়াইসি সম্ভব নয়। পরে ব্যাঙ্কের প্রতিনিধি অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি করে আসেন। Post Views: 28 Post navigation যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ট্রাম্পকে কীভাবে বিপদে ফেলতে পারে কানাডা?