মোদীর সরকারি বাসভবনের কাছে রেসকোর্স রোডে (যার নতুন নাম ‘লোককল্যাণ মার্গ) তিনটি বস্তি অপসারণে সক্রিয় হয় সরকার। গত ৬ মার্চের মধ্যে খালি করতে বলা হয়েছিল। ডেস্ক নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের আশপাশে থাকা বস্তিবাসীদের ছয় সপ্তাহের সময় দিল দিল্লি হাই কোর্ট। এই সময়ের মধ্যে সাড়ে তিনশোরও বেশি বস্তিবাসীকে ওই জায়গা খালি করে তাদের জন্য সরকারের পুনর্বাসন দেয়া ঠিকানায় চলে যেতে হবে। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তখনই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনিতে যে তিনটি বস্তি রয়েছে, সেগুলি খালি করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে বস্তি খালি না করা হয়, তা হলে পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চলবে।আনন্দবাজার ডট কম উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে রেসকোর্স রোডে (যার নতুন নাম ‘লোককল্যাণ মার্গ) তিনটি বস্তি অপসারণে সক্রিয় হয় সরকার। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট বাসিন্দাদের ৬ মার্চের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয়া হয়। উচ্ছেদের পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলির জন্য পুনর্বাসনেও সক্রিয় হয় কেন্দ্র। সরকারি সংস্থা ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (ডিইউএসআইবি) তাদের জন্য বিকল্প বাসস্থান তৈরি করেছে। সাভদা ঘেভরার ডিইউএসআইবি কলোনিতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। সেই ফ্ল্যাটগুলিতেই ৬ মার্চের মধ্যে ওই তিন বস্তির পরিবারগুলিকে চলে যেতে বলেছিল কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক পরিচালিত ‘ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’। কিন্তু তার পরেও ওই জায়গা খালি করা হয়নি। এ বার দিল্লি হাই কোর্ট ছয় সপ্তাহ সময় বেঁধে দিল বস্তিবাসীদের। Post Views: 28 Post navigation অভিষেকের অ্যাকাউন্ট আবার চালু! গ্রাহকদের নোটিস না দিয়ে ফ্রিজ় করাই যাবে না, ব্যাঙ্ককে সতর্ক করল কলকাতা হাই কোর্ট