আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দবিছনদই কেন্দ্রীয় কবরস্থানে সুপেয় পানির সংকট নিরসনে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলামের নিজ অর্থায়ন ও নিজস্ব উদ্যোগে এই টিউবওয়েলটি স্থাপন করা হয়।দীর্ঘদিন ধরে কবরস্থানে আগত সর্বসাধারণ ও জিয়ারতকারীদের জন্য সুপেয় পানির কোনো সুব্যবস্থা ছিল না। বিশেষ করে দাফন-কাফনের কাজ সম্পাদন এবং অযু-গোসলের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে। বিষয়টি অনুধাবন করে স্থানীয় উদীয়মান সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম এই উদ্যোগ গ্রহণ করেন।টিউবওয়েলটি চালু হওয়ার পর স্থান পরিদর্শনকালে আশরাফুল ইসলাম বলেন, “কবরস্থান একটি পবিত্র জায়গা। এখানে দূর-দূরান্ত থেকে মানুষ স্বজনদের কবর জিয়ারত করতে আসেন। পানির অভাবে যাতে কাউকে কষ্টে পড়তে না হয়, সেই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। ইউনিয়নের প্রতিটি এলাকায় জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, কবরস্থানে পানি না থাকায় এতদিন খুব অসুবিধা হতো। টিউবওয়েলটি স্থাপন করার ফলে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। ডাউয়াবাড়ী ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও নানা উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম। Post Views: 23 Post navigation মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দিনাজপুরে পবিত্র ঈদ -এ মিলাদুননবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য র্যালী , আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দোয়া অনুষ্ঠিত