দিনাজপুর প্রতিনিধি :বিশ্ব নবীর (সা.) জীবনেই রয়েছে মানুষের জন্য একমাত্র আদর্শ। তার আদর্শ অনুসরন করতে পারলে সমাজের সর্বক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ জন্য আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনসহ সর্ব ক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। তবে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানব রচিত কোন মতবাদ মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র ইসলাম ও রাসুলের (সা.) আদর্শই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে ও মুক্তি দিতে পারে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। আদর্শ মহাবিদ্যালয়ের বারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আকতার বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মাঠের প্যানেল ইমাম ও চিরিরবন্দরের নান্দ্রেরাই কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মাছুম তারিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবু সালেহ মোঃ ইব্রাহীম। আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক হারুনুর রশিদ উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহরাব আলী, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ ইয়ার আলী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. জুবায়দা গুলশান আরা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মাঠের প্যানেল ইমাম ও চিরিরবন্দরের নান্দ্রেরাই কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মাছুম তারিক। Post Views: 21 Post navigation দিনাজপুরে পবিত্র ঈদ -এ মিলাদুননবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য র্যালী , আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দোয়া অনুষ্ঠিত বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক